গোপালগঞ্জে কৃষকলীগের আনন্দ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক লীগের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিঝলে করেছে গোপালগঞ্জ জেলা কৃষকলীগ।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের প্রেসক্লাব এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমানের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা কৃষক লীগের সহ সভাপতি এসএম শামছুল আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খালিদ. পৌর কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রেফাইল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক লীগের প্রতিনিধি সম্পৃক্ত করায় জেলার প্রান্তিক চাষীরা এতে উপকৃত হবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর