গোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়াল এ্যাপসের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, নির্বাহী ম্যাজিষ্টেট ফারজানা ববি মিতু, রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ দিন ভার্চুয়াল প্লাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৫শ’ জন সংযুক্ত ছিলেন। আলোচনা সভায় করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষার জন্য বার বার ২০ সেকেন্ড সময় ধরে হাত ধোয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর