গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেঁটাবিদ্ধ সহ আহত ১৫

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেটাবিদ্ধ সহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখ(৪০) ও নয়ন শেখ (৩০) নামে দুই ব্যক্তি টেঁটাবিদ্ধ সহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘন্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

immage 1000 05

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর