গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউজ দা‌ড়িয়া (৪৫) নামে এক মুদি দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সে একই গ্রামের আজিম দা‌ড়িয়া ছেলে। নিহতের পিতা আজিম দা‌ড়িয়া জানান, গাউজ দা‌ড়িয়া প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে বাড়ির পাশের দোকানে ঘুমিয়ে ছিলো। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসিতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি দ্রুততম সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর