গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২যুবকের মরদেহ উদ্ধার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া ও সদর উপজেলার পুকুরিয়া এলাকায় থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার লুথু মিয়ার ছেলে দুলু মিয়া(২৫) ও সাতক্ষিরা জেলার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে মোঃ রায়হান মিয়া(১৯)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা শহরের গেটপাড়া ব্রীজের নিচে খালের মধ্যে দুলু মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় রায়হান নামে এক ইট ভাটা শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা আজ বুধবার দুপুরে ওই যুবককে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রায়হান পুকুরিয়া এলাকায় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতো।

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর