গোপালগঞ্জে বিপুল পরিমান মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আজ রোববার(১২ এপ্রিল)বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস বিফ্রিংকালে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আজ রোববার(১২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮)এর বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। পরে চিরুনী অভিযান চালিয়ে ১০ হাজার ২০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

প্রেসবিফ্রিং কালে অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ সরোয়ার হোসেন, মুকসুদপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নাফিছুর রহমান ও  কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এরআগে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদক সহ মোট ৫টি মামলা রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর