গোপালগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় শ্যালক-ভগ্নিপতি নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে শুক্রবার বিকেলে মটর সাইকেল ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-ভগ্নিপতি নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো-শ্যালক আমিন শেখ (২০) ও ভগ্নিপতি আবু সাঈদ শেখ (২৩)। নিহতদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ও ফরিদপুর জেলার দিগনগর গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনাস্থলে গোপালগঞ্জ মুখি মটর সাইকেলের সাথে বিপরীত মুখি একটি পিক-আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে মটর সাইকেল আরোহীরা সড়কের উপর পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যালক আমিন শেখকে মৃত ঘোষণা করেন এবং রাতে ভগ্নিপতি আবু সাঈদ শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর