গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল অবৈধ দখলদারেরা।এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জজ্য নোটিশ ও মাইকিং করা হয়।

immage 1000 02

আজ সোমবার সকালে সদর উপজেলা ৩০নং হরিদাসপুর মৌজার বিআরএসের ৪নং খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।

তিনি আরো জানান, আগামীতেও পয্যায়ক্রমে মধুমতি বিল রুট চ্যানেলের পাশ থেকে আরো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযানকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তাগন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর