গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করতে আজ রোববার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে ট্রাফিক সদস্যদের বুকে ক্যামেরা লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এএসপি(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে পুলিশ সুপার বলেন, এতোদিন ট্রাফিক পুলিশের  অনেক সমস্যা ছিল। এখন থেকে সব কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে। এ থেকে আমরা ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর