গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ যুবককে গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ মাহফুজ মোল্লা(২৫)নামে এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার(২৬ জুলাই)রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা খেয়াঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত মোল্লার ছেলে।

ভ্রাম্যমান আদালতের বিচার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়ফা খেয়াঘাট এলাকায় অভিযান চালালো হয়। এসময় গতিবিধি সন্দেহ হলে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে সাড়ে তিন লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাহফুজের বড় ভাই রুবেল মোল্লা ঢাকায় হুন্ডির ব্যবসা করেন। তার সাড়ে তিন লাখ ভারতীয় রুপি নিয়ে ঢাকায় যাচ্ছিলো মাহফুজ। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর