গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বখাটে এক কিশোর আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় সাব্বির কাজী (১৮) নামে এক বখাটে কিশোরকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান।

আজ মঙ্গলবার সকালে শহরের এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই কিশোরকে আটক কর হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজুর রহমান জানান, এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সময় বখাটে কিশোর সাব্বির কাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এসময় ওই কিশোরের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃত বখাটে কিশোর সাব্বির কাজী শহরতলীর পুলিশ লাইন এলাকার ইসলাম কাজীর ছেলে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর