গোপালগঞ্জে ১২০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে টেবিল লাইট বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আজ বুধবার সোলার টেবিল লাইট বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়ায় জামান অ্যাডভান্স সেন্টারে গোবরা ইউনিয়নের ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩ টি মাধ্যমিক বিদ্যাল্যালয়ের সকল ক্লাসের বিগত পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২০ জন শিক্ষার্থীদের মাঝে এ লাইট বিতরণ করা হয়। এলজিএসপি এর অর্থায়নে এ লাইট বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ লাইট বিতরণ করেন। এ সময় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দোকার মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক বাবুল আক্তার বাবলা  এবং ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর