গোপালগঞ্জের চৌরঙ্গীতে বেবী সপের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ শহরের প্রান কেন্দ্র চৌরঙ্গীতে রিচা প্লাজার দ্বিতীয় তলায় উদ্বোধন হয়ে গেলো বেবী সপ। আজ সকাল ১১ টায় ছোট ছেলে-মেয়েদের জন্য তৈরী নানা ধরনের পোষাকের এই দোকান কেক কেটে উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা ওই মার্কেটের ব্যবসায়ী গোলাম কবীর।

এসময় ব্যবসায়ীক প্রতিনিধি, সাধারন ব্যবসায়ী, সাধারন ক্রেতা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরআগে এই বেবী সপের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তবারক বিতরন করা হয়।

উল্লেখ্য, এই বেবী সপে নানা ধরনের ছোট-বড় শিশুদের উন্নত মানের পোষাক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। দোকানের মালিক পক্ষ বলেছেন, তারা স্বল্পমূল্যে ক্রেতাদেরকে ছোট শিশুদের পোষাক বিক্রি করছে। যা সকলের মন আকৃষ্ট করবে এবং ক্রেতারা তাদের শিশুদের জন্য সব ধরনের মনের মতো পোষাক এখান থেকে কিনতে পারবেন এমন প্রত্যাশা তাদের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর