চিনি কল বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল প্রতিনিধি।।
পাট কল ও চিনি কল বন্ধের প্রতিবাদ এবং এসব প্রতিষ্ঠানকে লাভজনক শিল্পে পরিণত করার দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই দাবিতে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজাহান আলী মৃধা, সদর উপজেলার সাবেক নারী ভাইস-চেয়ারম্যান স্বপ্না সেন, ছাত্র মৈত্রী নেতা এস.কে রুবেল হোসেন প্রমুখ।
পরে জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওয়ার্কার্স পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মঢরা অংশ গ্রহণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর