জাতির পিতার সমাধি সৌধে কোটালীপাড়া মৎস্যজীবী লীগের  শ্রদ্ধা 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার কোটালীপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়া ও সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালোর নেতৃত্বে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিচরণ পান্ডে, সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস, কামরুল ইসলাম মুন্সী, অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খলিলুর রহমান দাড়িয়া, দফতর সম্পাদক চিন্ময় রত্ন, মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা বেগম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ দাড়িয়া, যুবলীগ নেতা বদিউজ্জামান দাড়িয়া উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর