টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগষ্ট নিহত জাতির জনকের পরিবারের সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। পরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সমাধি সৌধ কমপ্লেক্সের পাশে হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারন, সৌন্দর্য্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধূরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনি, পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাইজুর রহমান, টুঙিগপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপেজলা আওয়ামীলীহের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর