দেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট। ।
গোপালগঞ্জের ‍মুকসুদপুরে বিশ্বজিত বাইন(২১) নামে এক মাদক ব্যবসায়ীকে দেশীয় মদসহ আটক করেছে র‌্যাব-৮।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার রাত ১২.৪৫ টায় মুকসুদপুর থানাধীন বানিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিত বাইন(২১) কে আটক করে । এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৫ লিটার কথিত দেশীয় মদ উদ্ধার করা হয় । বিশ্বজিত বাইন একই এলাকার মৃত সাধন বাইনের ছেলে।
র‌্যাব-৮ আরো জানায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জের মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত মদসহ মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর