ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ-এর ব্যানারে এসব কর্মসুচী পালন করে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা এ দাবীতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে।

immage 1000 02 3

পরে সেখান  থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারন সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সাভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

immage 1000 03 1

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ গ্রহন করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর