বঙ্গবন্ধুর সমাধিতে মটর চালক লীগের শ্রদ্ধা নিবেদন 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ।

আজ শুক্রবার দুপুরে সংগঠনের সভাপতি মো.আলী হোসেনের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সহ-সভাপতি ইমরান খান, আসলাম উদ্দিন, শাহনাজ পারভীন মিতু, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার, সাইদুল ইসলাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজগর আলী, আইন বিষয়ক সম্পাদক সামছুন নাহার সুমি প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসকবৃন্দ। এসময় কাড়াপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ. ইব্রাহিম আলী আকুঞ্জী,পরিবার পরিকল্পনা পরিদর্শক মানিক চন্দ্র মন্ডল, কাড়াপাড়া ১ নং ওয়ার্ডের কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুস সবুর প্রমূখ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর