বহুমূখী জনকল্যানমূলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিজেদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে দেশের আপামর মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় অন্যান্য দিনের মত আজও দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার ভয়াল থাবা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে সেনা সদস্যরা নিয়মিত টহল জোরদার করেছে। এছাড়াও জনসমাগম এড়াতে নজরদারি বৃদ্ধি, গণপরিবহন মনিটারিং, মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে খুলনার উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ত্রান বিতরণ, ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসে সেনাসদস্যরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর