বাসযাত্রী বহনে সরকারী নির্দেশনা মানছেনা গোপালগঞ্জের বাস মালিকেরা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারী নির্দেশনা মানছেন না গোপালগঞ্জের বাস মালিকেরা।

দেশের করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় করোনা নিয়ন্ত্রনের সরকার আজ ৩১ মার্চ হতে বাসে দুই সিটে এক যাত্রী বহন করার নির্দেশনা দেন। এ জন্য সরকার যাত্রীর ভাড়াও ৬০ শতাংশ বৃদ্ধি করেছে দিয়েছেন।

কিন্তু, আজ বুধবার গোপালগঞ্জের বাস টার্মিনাল গুলোতে দেখা যায়, গোপালগঞ্জ হতে ঢাকাসহ দুরপাল্লার বাসে সরকারী নির্দেশনা না মেনে বাসের প্রায় প্রতিটি সিটে যাত্রী বহন করে গোপালগঞ্জ থেকে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে বাসযাত্রী ও বাস মালিক কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা বলেন, এসকল যাত্রীরা সরকারী নির্দেশনার আগেই টিকিট কেটে ফেলেছে ফলে বাধ্য হয়ে তাদের নিয়ে বাস গুলোকে যাত্রী সেবা দিতে হচ্ছে। আগামীতে তারা আর সরকারী নির্দেশনার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর