মুকসুদপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
মুকসুদপুরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন বিতরণ (৩য় পর্যায় ) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন বিষয়ে ব্লক প্রদর্শণীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার খান্দারপাড়ায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশিক্ষন অফিসার আব্দুল কাদের সরদার। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সাংবাদিক হাফিজুর রহমান লেবু, শহীদুল ইসলাম, কাজী ওহিদুল ইসলাম, মেহের মামুন প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দসু আহমেদ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, উপজেলার যে কোন কৃষক যদি সরকারী ভুর্তুকীর কৃষি যন্ত্রপাতি নিতে চান তাহলে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করে কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর