রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল দাড়িয়া রাসেল (৭২) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২ টায় কাজুলিয়া কবরস্থান মাঠে জানাযার নামাজ শেষে গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভ’মি) মো. মনোয়ার হোসেনের উপস্থিতিতে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার শেষে কাজুলিয়া ইউনিয়ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল হাসান শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু দাউদ মোল্লা, ইউ.পি চেয়ারম্যান মাখন লাল দাসসহ তার সতীর্থ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল দাড়িয়া গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া খালের পানিতে পড়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ সদর আসনের এম.পি শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর