রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন সরদার মোহন (৭৮)এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ সোমবার আছরবাদ কাজুলিয়া পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমী মাঠে গোপালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেনের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন সরদার মোহনকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

বার্ধক্যজ্বনিত কারনে সোমবার সকাল সাড়ে ৮ টায় নিজ গ্রামের বাড়ীতে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর