বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা।
গতকাল ৫ এপ্রিল ‘২৬ কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সহধর্মিনী।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরণের কাজ করছে দলটি। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারী বান্ধব করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা’র নেতৃত্বে সংগঠনটি আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
