কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

Combine harvester machine delivery

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমের ৫০ শতাংশ ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে
আজ শুক্রবার উপজেলা পরিষদ চত্ত¡রে ২জন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে আমরা ২জন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করলাম। এই মেশিন ঘন্টায় ৩বিঘা জমির ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্ধি করতে পারবে।#

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর