গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষ রোপণ উদ্বোধন করেছেন ডাঃ বাবর এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গোপালগঞ্জের ডেমাকইড় বিলে মাছের পোনা অবমুক্ত এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের-এর আশপাশ এলাকায় গাছের চারা রোপন উদ্বোধন করেছেন গোপালগঞ্জ-২ আপসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

আজ রোববার(২৬ জুলাই)দুপুরে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করে জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের মাঝে একটি গাছের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডেমাকইড় বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকায় ১০০০ পিচ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী আফিসার কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার এ্যাডমিন কুতুবুদ্দিন সহ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতৃবৃন্দ এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

4 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর