পরিবেশ বান্ধব পচনশীল পলিথিন শপিং ব্যাগ উৎপাদন শুরু হয়েছে গোপালগঞ্জে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শুরু হয়েছে পরিবেশ বান্ধব ও মাটিতে পচনশীল পলিথিন বা  পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল পলিমার উৎপাদন।বর্তমান সরকার পরিবেশের জন্য ক্ষতিকার পলিথিন নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে এই পলিথিন ব্যাগ উৎপাদন শুরু করেছে গোপালগঞ্জের জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডঅ। কারখানা কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার্থে এবং দেশকে ভালবেসে পরিবেশ বান্ধব এই পচনশীল শপিং ব্যাগ ব্যবহারের আহবান জানিয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রামে অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটিডে অর্ধশতাধিক বিভিন্ন পন্য উতপাদন করে থাকে। এর পাশাপাশি বৃহস্পতিবার(২১ নভেম্বর)দুপুরে আনুষ্ঠানিকভাবে এই পচনশীল পলিথিন ব্যাগ উৎপাদনের উদ্বোধন করা হয়।জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল ও যমুনা টেলিভিশনের সিনিয়র রির্পোটার মোজাম্মেল হোসেন মুন্না ফিতা কেটে এই কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন।

immage 1000 01

বিদেশ থেকে আমদানীকৃত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজে স্থাপিত তিন স্তরের এই মেশিনে প্রতিদিন ১ মেট্রিক টন ওজনের প্রায় ২লক্ষ পিচ শপিংব্যাগ উৎপাদন করতে সক্ষম হবে।বায়োডিগ্রেডেবল পদ্ধতিতে কর্ণস্কাপ কাঁচামাল দিয়ে তৈরী হয় এই পরিবেশ বান্ধব পচনশীল শপিংব্যাগ। এখানে বিভিন্ন সাইজের তৈরী শপিংব্যাগে ১ কেজি থেকে ২০ কেজি ওজনের মালামাল বহন করা সম্ভব হবে।যা একজন মানুষের দৈনন্দিন কেনা-কাটার জন্য সুবিধা হবে। পরিবেশ বান্ধব পচনশীল এই শপিং ব্যাগ ব্যবহার করে দেশকে পরিবেশ বান্ধব করার আহবান জানিয়েছেন কারখানার কর্মকর্তা কর্মচারীরা।

জেকে পলিমারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল নতুন প্রজম্মের জন্য একটি পরিবেশ বান্ধব দেশ উপহার দিতে ও নিষিদ্ধ পলিথিন পরিহার করে পরিবেশ বান্ধব সমাজ গড়তে সকল শ্রেণী পেশার মানুষদের প্রতি আহবান জানিয়েছেন।

দেশব্যাপী শিল্প মালিকরা পরিবেশ বান্ধব পচনশীল পলিথিন উৎপাদন করে দেশের পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সকলের।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর