কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার(০৬এপ্রিল) উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।

জানাগেছে, ওই এলাকার কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে উপজেলার কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখল করে নেয়।

এ খবর জানার পর উপজেলা প্রশাসন খালটি দখল মুক্ত করেন। তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবণ ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।তারা দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খননের দাবী জানিয়েছেন।

এ দিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন,এটি একটি প্রবাহমান খাল।কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে।এটি দখল বা ভরাট হলে এলাকার ৭/৮ টি গ্রামের কৃষি কাজ ব্যাহত হবে।তাই আমরা উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করলাম।আমাদের এই অভিযান উপজেলা ব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর