27.9 C
Gopālganj
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১,আহত-১০

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।নিহতের নাম নিলু মুন্সী(৫০)।সে কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।উভয় গ্রুপই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানাগেছে।এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার(২৩ ফেব্রুয়ারী)বেলা ১১ টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।এদিন প্রথমে আনোয়ার মুন্সীর ছেলেরা হাসপাতাল গেটে নূর ইসলামকে আক্রমন করে।এতে নুর ইসলাম আহত হয়।এঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সীর বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

immage 1000 02

এতে উভয় পক্ষের নারী সহ অন্ততঃ ১১জন আহত হয়। প্রথমে আহতদেরকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।পরে মারাত্মক আহত নিলু মুন্সী(৫০),স্ত্রী রুপা বেগম(৪০),তার অপর আহত ভাই মিলন মুন্সী(৫২), দুলাল মুন্সী(৪০)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিতসার জন্য নেয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরপক্ষের নূর ইসলাম(৩৩)কে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল্রাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এলাকার শান্তিশৃংখলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »