- Advertisement -
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে মেসার্স গংগা মোটরস নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার(২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্সে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে তিনি জানান, অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ী গংগা মটরস এ এসময় ১ হাজার ৫শ” লিটার তেল মজুত পাওয়া গেছে বলে ও জানান তিনি। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
