গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।
আজ শনিবার (১৪ মার্চ) ভোররাত পৌনে ৪টায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার কালনা এলাকার মধুমতি টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রায়হান হোসেন, একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মোঃ আলম সানার স্ত্রী মোসাঃ ময়না বেগম (৬০) ও জাহাবাজ সরদারের মেয়ে মোসাঃ মমতাজ বেগম (৫৮) ।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়ার কালনা এলাকায় মধুমতি ব্রীজের টোল প্লাজায় অবস্থান নেয় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী মাস্টার ট্রাভেলস পরিবহনে অভিযান চালিয়ে মাদক তিন মাদক ব্যবসায়ীকে ১৩৩ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। পরে র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটককৃত তিনজনের নামে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদক চোরাচালানের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। কাশিয়ানী থানা মামলা রেকর্ড করে আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
