গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহতদের পরিবারের কাছে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব অনুদান দেওয়া হয়।
এদিন গোপালগঞ্জ সদরের ডুমদিয়া এলাকার গাজী মোঃ হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, গোপীনাথপুর গ্রামের মোঃ অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকান সহ ৮ জন নিহতের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সাথে কথা বলে বর্ননা শুনে তাদেরকে এই টাকা দিয়ে কর্ম-সংস্থান সৃষ্টি করার অনুরোধ জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মোঃ ইয়াছিনসহ বিআরটিএ কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিহতদের পরিবারের লোকজন্উপস্থিত ছিলেন।
