ওড়াকান্দি স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা ১৬ মার্চ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মঁতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন।

পরিদর্শন কালে তাঁরা ঠাকুর বাড়ির উত্তরসূরী পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে কথা বলেন। স্নানোৎসব ও মেলার নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানের দিন আইন-শৃংখলা রক্ষা সহ সব ধরনের সহায়োগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে আটটায় স্নান শুরু হয়ে চলবে পরের দিন ১৭মার্চ সকাল সাড়ে ৮টায় পর্যন্ত।তবে মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর