গোপালগঞ্জের মুকসুদপুরে জাল টাকা সহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তি মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ খোকন ফকিরের ছেলে।
আজ বৃহস্পতিবার(১২ মার্চ)পূবালী ব্যাংক, মুকসুদপুর শাখায় ওই ব্যক্তি এক হাজার টাকার মোট ৯৩ টি নোটে ৯৩ হাজার টাকা জমা দিতে যায়। এ সময় সময় ব্যাংকের ক্যাশিয়ারের সন্হে হলে তিনি ভালোভাবে দেখে ওই নোট গুলিকে জাল হিসাবে সনাক্ত করেন।
ব্যাংক কতৃপক্ষ আব্দুর রহিমকে কৌশলে আটকে রেখে মুকসুদপুর থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্যাংকের এ্যাডভান্স ইনচার্জ মোঃ হাসিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন-এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
