18.6 C
Gopālganj
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাস ভবনের সামনে দূর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

এবার গোপালগঞ্জ জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান-এর বাস ভবনের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার(১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।এসময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

এরআগে গত ২৮ জানুয়ারী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারী  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারী গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরন ঘটে এবং এরও আগে ১২ ডিসেম্বর/২৫ চীপ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফরেনের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে আইনশৃংখলা বাহিনী।

পর পর কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলে কোন কুল কিনারা পায়নি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

# মোজাম্মেল হোসেন মুন্না, ১০.০২.২০২৬

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »