গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের আয়োজনে সিএসই ফেস্ট-২০২৬ এর অংশ হিসেবে আজ ০৯ এপ্রিল হ্যাকাথন ও প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে উক্ত প্রতিযোগিতা শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী।
উল্লেখ্য, হ্যাকথনে প্রতিযোগীদের স্বল্প সময়ের মধ্যে কিছু বাস্তব সমস্যার সমাধান করতে বলা হয়। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে টিম Syntax Samurais, দ্বিতীয় স্থান অধিকার করে টিম Decode ও তৃতীয় স্থান অধিকার করে টিম Unscripted । এছাড়া প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে টিম EyeDentity, দ্বিতীয় স্থান অধিকার করে টিম Gstu_Pluton ও তৃতীয় স্থান অধিকার করে টিম Next Level Developer।
