ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের  এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ৩ মার্চ)  দুপুরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে শেফালি আক্তার এবং সুমি আক্তার নামে ২ জন দালালকে প্রমানসহ আটক করে এই কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম দেখা দিয়েছে বলে কতৃপক্ষের নজরে এসেছিল এবং বিভিন্ন সুত্র থেকে মৌখিকভাবে অভিযোগ পাওয়া যাচ্ছিল। মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আকষ্মিকভাবে অভিযান পরিচালনা করে ২ জন দালালকে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর