অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে সংবর্ধনা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম,গোপালগঞ্জ ।

আজ সোমবার (০২ মার্চ) বিকেলে রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ এর সাংবাদিকগন জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানকে ফুল দিয়ে শুবেচ্ছা বিনিময় করে সংবর্ধনা জানান।

এসময় রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ এর প্রতিষ্ঠাতা যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক বাংলা নিউজের শেখ একরামুল কবীর, কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ ২৪ এর সামিউল আলীম, এটিএন নিউজের সজিব বিশ্বাস, চ্যানেল-১-এর সঞ্জয় বিশ্বাস, আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠু, রেজওয়ান চৌধুরী, তমাল খান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: গত ২৭ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৫০ জন নির্বাহী সদস্য বিশিষ্ট এই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়। যার সভাপতি হিসেবে রয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম তারেক সুলতান । এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজ কল্যান মূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত ছিলেন।

এই অ্যালামনাই এসোসিয়েশন ডিপার্টমেন্টের একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সিলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে ডিপার্টমেন্ট এর ব্রান্ড এম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানান সভাপতি ও সাধারন সম্পাদকদ্বয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর