আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ বারের প্রতিপাদ্য বিষয়  “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। “

আজ রোববার(০৮ মার্চ)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রাশাসক আমিত কুমার দেব নাথ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসান লাকী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা নারীর সম্মান ও মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। নারীরা আজকাল অনেক এগিয়ে উল্লেখ করে বক্তারা আরো বলেন, নারীরা পুরুষের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর