আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন-এস এম জিলানী

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ
গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন,আপনারা ভোট দিয়ে আমাকে ঋনি করেছেন,সম্মানিত করেছেন,সাহসি করেছেন।যার কারনে আমি মন্ত্রীদের কাছে গেলে বুক ফুলিয়ে সাহসের সাথে আমার এলাকার উন্নয়নে কথা বলতে পারি। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এ জন্য আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। আমি শুধু আপনাদের একটু সহযোগিতা চাই।আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্ত্বরে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে,সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো।আমি আজকেও আপনাদের কথা দিয়ে যাচ্ছি,আপনারা আমাকে যখন স্মরণ করবেন আমি তখনই আপনাদের কাছে ছুটে আসবো।আপনারা নির্ভয়ে আনন্দমূখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক আমাকে কথা দিয়েছেন, কোটালীপাড়া -টুঙ্গিপাড়ার উন্নয়নে তিনি আমাকে সকল ধরনের সহযোগিতা করবেন।আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার পাশে থাকুন। আমি পর্যায়ক্রমে এলাকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সকল প্রকার উন্নয়ন করবো।

ফ্যামিলি কার্ডের বিষয়ে বলতে গিয়ে এস এম জিলানী বলেন,পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।আর এই কার্ড বিতরণের জন্য কাউকে কোন প্রকার টাকা দেওয়া লাগবে না। কার্ড বিতরণে আপনারা কাউকে কোন প্রকার টাকা দিবেন না। যতি কেউ টাকা দাবি করে তা হলে আমাকে জানাবেন।আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর