গোপালগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে আনুষ্ঠানিকভাবে জেলায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার বেশ কিছু সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার(১৪ মার্চ)সকালে জেলা শহরের হেলিপ্যাড ও মার্কাস মসজিদ সংলগ্ন খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।এছাড়া হাসপাতাল এলাকার বিভিন্ন ড্রেন ও ঝোপ-ঝাড় এলাকায় ফগার মেসিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে জেলার সর্বত্র জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী মাইকিং এর ব্যবস্থা করেছে জেলা তথ্য অফিস।

জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এই কার্যক্রম শুরু করেছে।পযায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় ও ইউনিয়নে এরকম কার্যক্রম চলবে।

এরআগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এস,এম তারেক সুলতান।

সভায় বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদ কর্মিগন উপস্থিত ছিলেন।সভায় জানানো হয় এই কার্যক্রম জেলা ব্যাপী অব্যাহত রাখা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর