গোপালগঞ্জে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দু’ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার(০৮ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ও চৌরঙ্গী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওমেরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলো গোপালগঞ্জের পিএম এন্টার প্রাইজের কর্মচারী সাদ্দাম শেখ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল  মজুদের দায়ে মাসুদ মোল্লা নামের এক ব্যবসায়ীকে কৃষি বিপনন ও পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও অবৈধভাবে ডিজেল  মজুদ করে ওই দু’ ব্যবসায়ী অপরাধ করেছেন । তাই তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর