24.9 C
Gopālganj
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

গোপালগ‌ঞ্জে বাস ও ই‌জিবাই‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নিহত-২, আহত -৩

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বা‌সের সা‌থে ব্যাটারী চা‌লিত ই‌জি বাই‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই ই‌জি বাইক যাত্রী নিহত    হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আ‌রো ৩ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

আজ সোমবার দুপু‌রে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ সদর উপ‌জেলার ডুম‌দিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- গোপালগঞ্জ সদর উপ‌জেলার শুকতাইল চরপাড়া এলাকার সি‌দ্দিক সরদা‌রের ছে‌লে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শে‌খের ছে‌লে হা‌সিব শেখ(৩৮)।

গোপালগ‌ঞ্জের ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লি‌শের প‌রিদর্শক মো. মাসুদ খান জা‌নি‌য়ে‌ছেন,  ঢাকা থে‌কে খুলনাগামী হা‌মিম প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বা‌সের সা‌থে ঘটনাস্থ‌লে বিপরীত মু‌খি এক‌টি  ব্যাটারী চা‌লিত ই‌জি বাই‌কের মুখোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে ই‌জি বাইকটি ডুম‌ড়ে মুচ‌ড়ে যায় এবং জিকার সরদার ও হা‌সিব শেখ নামে দুই যাত্রী নিহত হয়। এঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়। আহত‌দের‌কে গোপালগঞ্জ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »