- Advertisement -
গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপালগঞ্জ জেলা শাখা।
গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক সেলিম রেজা, মাসুদ পারভেজ, মোস্তফা জামান, মোজাম্মেল হোসেন মুন্না, জামায়াতের সাবেক আমীর সরদার আজমল হোসেন ও সাবেক আমীর মোহাম্মদ আব্দুল হামীদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
