গোপালগঞ্জে ১৯জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ।গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব উপকরণ বিতরণ করে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রতিবন্ধীর মাঝে প্রধান অতিথি হিসাবে এসব উপকরণ বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান।
উপকরণ সমূহ হলো, ১৩টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ৫টি কানে শোনার মেশিন।
এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসানন্টেট ডাঃ মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার মোঃ রিহাব ইনামসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে নিয়মিত কার্যাক্রমের অংশ হিসাবে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে বিতরন করা হবে।
