গত কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে বছরের প্রথম বজ্রসহ বৃষ্টির দেখা পেয়েছে গোপালগঞ্জবাসী।
সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অফিস ৯ মিঃ মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ঘন্টাব্যাপী চলে এই বৃষ্টি।
আজ বৃহম্পতিবার(১২ মার্চ)সন্ধ্যায় দীর্ঘ প্রতীক্ষিত বছরের প্রথম বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে ফিরে এসেছে স্বস্তি।
গত এক সপ্তাহ ধরে গোপালগঞ্জের তাপমাত্রা চড়ছিল। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ ছিল চরমে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে একাকার হয়ে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে বইতে শুরু করে শীতল হাওয়া।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ পর্যন্ত এরকম মাঝে মাঝে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
