29.8 C
Gopālganj
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

মুকসুদপুরে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং ইত্যাদি প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান,  সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাড়াবে সংগঠনের সকলেই। এসব কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ও শনিবার আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »