29.4 C
Gopālganj
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মুক্তিযোদ্ধারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন- সেলিমুজ্জামান মোল্লা এমপি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দুটি দল। একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরেকটি বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যে কোন পরিস্থিতির কারণে সাময়িক ভাবে নিষিদ্ধ।তারা বিগত নির্বাচনে অংশ গ্রহন করতে পারেনি।আমি ভোটারদের কাছে গিয়ে বলেছিলাম আর যাই হোক এই গোপালগঞ্জের মানুষ কখনোই স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারে না। আপনারা মুক্তিযোদ্ধারা কিন্তু সেই কথাটি রেখেছেন। মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, আত্মীয় স্বজন সেই কথাটি রেখেছেন।তারা কিন্তু ঠিকই পরাজিত শক্তিকে বর্জ্য করেছেন। তারা জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে  বিজয়ী করেছে। এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই।

আজ বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সংর্বধনার আয়োজন করা হয়। সংর্বধনায় সভায় গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত ডাঃ কে. এম বাবর, জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের সভাপতি মো. ফিরোজ খান।

সেলিমুজ্জামান মোল্লা আরো বলেন, আজকে বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত-ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের দরকার। ১৯৭১ সালে নিজে অস্ত্র ধরে নিজের জীবনকে বিসর্জন দিয়ে আপনারা আমাদেরকে একটি স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমি আপনাদের কাছে উদাত্ত্ব আহবান জানাবো আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান যে আহবান জানিয়েছেন সেই আহবানে সাড়া দিয়ে আপনারা একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে কা্জ করবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »