গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ড্রাইভার মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।
আজ সোমবার(২ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ীর ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮)সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের(ঢাকা মেট্রো গ ২৭-০২৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার মহিউদ্দিন মন্ডল ঘটনা স্থলেই নিহত হন।খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে এবং ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে মহাসড়কে যান চলে স্বাভাবিক করে।
